নতুন সিলেট ডেস্ক:: আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ এর আওতায় একটি ও দন্ডবিধির ধারায় অপর একটি পৃথক চার্জশীট প্রদান সহ কয়েকটি দাবীতে ডিআইজি, সিলেট রেঞ্জ বরাবরে তাঁর কার্যালয়ে আজ ২২/৪/২০২১ খ্রি. তারিখ দুপুর ১২-০০ ঘটিকায় একটি স্মারকলিপি প্রদান করে শাল্লা সোচ্চার নাগরিক ফোরাম, সিলেট।
গত ১৭/৩/২০২১ খ্রি. তারিখে সুনামগঞ্জের শাল্লা থানাধীন নোয়াগাঁও গ্রামে সংঘটিত হামলা ও লুটপাটের ঘটনায় ১৮/৩/২০২১ খ্রি. তারিখ যে এজাহার দায়ের করা হয়েছে (শাল্লা থানার মামলা নং ০৭ তারিখ ১৮/৩/২০২১ তথা জিআর ২০/২০২১) তা দন্ডবিধির দুর্বল ধারায় পুলিশ রেকর্ড করেছে এবং এর ফলে জঘন্যতম ঘটনা ঘটিয়েও অপরাধিদের পার পেয়ে যাওয়ার সূযোগ তৈরী হয়েছে, এমনটাই স্মারকলিপিতে সংঘঠনটি দাবী করেছে।
উল্লেখিত মামলাটি আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ এর আওতায় লিপিবদ্ধকরণ ও চার্জশীট প্রদানের দাবীতে নোয়াগাঁও ও হবিবপুর গ্রামবাসী গত ২৪/৩/২০২১ খ্রি. তারিখ বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সভা করে ঐদিনই শাল্লা থানার অফিসার ইনচার্জের মাধ্যমে সুনামগঞ্জের পুলিশ সুপার বরাবরে একটি স্মারকলিপি প্রদান করে।গত ৩১/৩/২০২১ খ্রি. তারিখে শাল্লা সোচ্চার নাগরিক ফোরাম, সিলেট সুনামগঞ্জের শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরীর হলরুমে একটি সংবাদ সম্শেলনের আয়োজন করে এবং সেখানে সংগঠনটি গ্রামবাসীদের দাবীর সাথে একমত পোষন করে মামলাটি আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ এর অধীনে মামলা লিপিবদ্ধকরণ ও আইন নিধারিত সময়ের মধ্যে চার্জশীট প্রদানের দাবীর পাশাপাশি হামলা প্রতিরোধে প্রশাসনের ব্যর্থতার বিষয়টি খতিয়ে দেখা, দ্রুততম সময়ের মধ্যে আসামীদের গ্রেফতার করা, কষ্ঠি পাথরের দেবমুর্ত্তিসহ লুটপাট হয়ে যাওয়া জিনিসপত্র উদ্ধার করা ও সরকারের পক্ষ থেকে দেশের বরেণ্য ব্যক্তিদের দ্বারা একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবী জানায়।হামলার উদ্দেশ্য সম্পর্কে বলা হয়, ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে সাম্প্রদায়িক অপশক্তি ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা ও লুটপাটের মাধ্যমে ভয়ভীতি সৃষ্টি করে তাঁদের সম্পত্তি দখল ও দেশছাড়া করার সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবেই এ হামলা ও লুটপাট চালানো হয়েছে।
আজকের স্মারকলিপিতে উল্লেখিত মামলাটিতে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ এর আওতায় একটি ও দন্ডবিধির যেসকল ধারা আকর্ষন করে সেসকল ধারায় অপর একটি পৃথক চার্জশীট প্রদান সহ সংবাদ সম্মেলনে উত্থাপিত তাঁর আওতাধীন অপরাপর দাবীর বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়েছে। সংগঠনের সভাপতি চৌধুরী আব্দুল্লা আল হোসাইনী ও সাধারন সম্পাদক অর্জুন চক্রবর্ত্তী স্বাক্ষরিত স্মারকলিপি প্রদানকালে সেখানে আইনজীবী সুব্রত দাশ, সহসভাপতি জ্যোতিষ মজুমদার, সাধারন সম্পাদক অর্জুন চক্রবর্ত্তী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সমর দাশ ও সদস্য বিশ্বজিৎ তালুকদার উপস্থিত ছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



