জাপানের বিখ্যাত বিশ^বিদ্যালয় কিউসু ইউনির্ভাসিটি আয়োজিত ‘এসডিজিস ইন্টারন্যাশনাল ডিজাইন এওয়ার্ড ২০২১’ প্রতিযোগিতায় স্বর্নপদক জয় করেছে সিলেটের তাওরেম রাহুল সিংহ। এ প্রতিযোগিতা মুল থিম ছিল ‘একটি কার্বন সহনশীল শহরের দৃষ্টিভঙ্গি’।
প্রতিযোগিতায় রাহুলের ‘রেজুভেনাটিং দ্য এজ’ শিরোনামে প্রকল্পটি স্বর্ণপদক জয় করে। প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে সে প্রাইজমানি পেয়েছেন ৩ লাখ জাপানি ইয়েন।

শনিবার (১৬ অক্টোবর) সকালে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন কিউসু ইউনির্ভাসিটি কর্তৃপক্ষ।
তাওরেম রাহুল সিংহ বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী-শিক্ষক রানা কুমার সিনহার মেজো ছেলে। বর্তমানে সে বাংলাদেশ ইউনির্ভাসিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি- বুয়েটের স্থাপত্য বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।
Link- https://www.sdgs.design.kyushu-u.ac.jp/awards/english/
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



