উন্নয়ন কাজ ও গাছপালার শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য আগামীকাল (রোববার) নগরীর কিছু এলাকায় তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এ তথ্য জানিয়েছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন জানান, ১১ কেভি ফিডারের অধীনস্থ নগরীর শাহজালাল উপশহরের ব্লক-এ, বি, সি ও ডি এবং তেররতন ও আশপাশ এলাকায় সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তিনি জানান, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



