নবগঠিত সিলেট জেলা ছাত্রলীগের কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে গোলাপগঞ্জ উপজেলা, পৌর ও ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রলীগ।
শনিবার (১৬ অক্টোবর) বিকেলে জেলা ছাত্রলীগের নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নিজ এলাকা গোলাপগঞ্জে জেলা ছাত্রলীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।

আনন্দ মিছিলটি পৌর শহরের নুর ম্যানশন থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চৌমহনীতে এসে পথসভায় মিলিত হয়।
এসময় গোলাপগঞ্জ উপজেলার ছাত্রলীগের সকল গ্রুপ ঐক্যবদ্ধ হয়ে জেলা ছাত্রলীগকে অভিনন্দন জানিয়ে মিছিলে অংশ নেয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



