সিলেটের ওসমানীনগরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৫ যাত্রী আহত হয়েছেন।
শনিবার (১৬ অক্টোবর) ভোর ৬ টায় সিলেট-ঢাকা মহাসড়কে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে সুনামগঞ্জের ছাতক যাওয়ার পথে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন পরিষদের সামনে আসা মাত্র বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে আহত হয়েছেন ১৫জন। তাৎক্ষণিক এলাকার যুবক ও পুলিশের সহযোগীতায় আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ ও আহতরা জানান, চোখে ঘুম নিয়ে চালক বাস চালানোয় এ দুর্ঘটনা ঘটে।
ওসামনীনগর থানার ওসি শ্যামল বণিক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



