সিলেটের কোতোয়ালী থানা এলাকা থেকে ৯৪ গ্রাম হেরোইন উদ্ধার করছে র্যাব ৯। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কাস্টঘর থেকে এ হেরোইন উদ্ধার হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলমের নেতৃত্বে নগরীর কাস্টঘর এলাকা থেকে ৯৪ গ্রাম মাদক দ্রব্য তথা হেরোইন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে উদ্ধারকৃত আলামত সমূহ এসএমপি’র কোতোয়ালী থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



