সনাতন ধর্মাবলম্বীদের প্রধান সার্বজনীন উৎসব শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানাতে মন্ডপে মন্ডপে গেলেন সিলেট মেট্টোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মোহাম্মদ নিশারুল আরিফ।
মহানবমীতে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজায় মহানগর এলাকার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন তিনি।
এসময় পূজা কমিটির সঙ্গে সৌহাদ্য বিনিময়-আলোচনাসহ সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও পূজামন্ডপে আগত সনাতন ধর্মাবলম্বী দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় করেন।

তা্ঁর সঙ্গে উপস্থিত ছিলেন-এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ শফিকুল ইসলাম, উপ পুলিশ কমিশনার (সদর)মো. কামরুল আমীন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক)মো. ফয়সাল মাহমুদ, উপ পুলিশ কমিশনার (উত্তর)মো. আজবাহার আলী শেখ পিপিএম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (সদর) ইয়াহিয়া আল মামুন এবং বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ।

এসময় এসএমপির কমিশনারসহ ঊর্ধ্বতন পুলিশ অফিসারগণ রামকৃষ্ণ মিশন, শ্রী নিম্বার্ক আশ্রম, শ্রী দুর্গা বাড়ি পূজা মন্ডপ, কাজলশাহ পূজা মন্ডপ, কালীবাড়ি পূজা মন্ডপ, ও লাক্কাতুরা বিষরীবাড়ী পূজা মন্ডপসমূহ পরিদর্শন করেন।

এসএমপির পক্ষ হতে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা প্রদান করেন। এছাড়া পূজা কমিটির সংশ্লিষ্টরা এসএমপি কমিশনারকে কাছে পেয়ে উচ্ছসিত হন এবং কমিশনারও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবগত হন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



