সুনামগঞ্জের ছাতকে চৌত্রিশ বোতল ভারতীয় মদসহ একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার রাত ১০টায় ছাতক পৌর শহরের বাগবাড়ী শিবটিলা খেয়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রকি আর্চায্য (২০)। সে দক্ষিন বাগবাড়ী রেলওয়ে কলোনীর মৃত রিংকু আর্চায্যর ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান এর নেতৃত্বে সংঙ্গীয় ফোর্স সাইফুল ইসলাম, সোহেল মিয়া অভিযান পরিচালনা করে ৩৪ বোতল ভারতীয় এমসি ডুয়েল নম্বর-০১ মদসহ রকি আর্চায্যকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ছাতক থানার ওসি শেখ মোহাম্মদ নাজিম উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



