সিলেটে কোটি টাকার পণ্য জব্দের দুই দিনের মাথায় সিলেটে আবারো ভারতীয় পণ্যের চালান আটক করেছে পুলিশ। রোববার (১১ এপ্রিল) সকালে নগরের সওদাগরটুলা থেকে এসব পণ্য জব্দ করে এসএমপির কোতোয়ালি থানাধীন সুবহানীঘাট ফাঁড়ি পুলিশ।
অভিযানকালে মো. আব্দুল্লাহ (২৬) নামে ভারতীয় পণ্যের মালিককে আটক করা হয়। তিনি সিলেট সদরে টুকেরবাজার ইউনিয়নের হায়দরপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরের সওদাগরটুলা খেলার মাঠের পাশ থেকে সিএনজি অটোরিকশায় (নং সিলেট থ- ১১- ২৪৪০) থেকে চোরাই পথে আসা ভারতীয় পণ্য জুতা, মেহেদী অন্যান্য উপকরণ জব্দ করা হয়।
তিনি বলেন, জনৈক ব্যক্তি ৯৯৯ নাম্বারে ফোন করে তথ্য দিলে পুলিশ অভিযান চালিয়ে পণ্যর চালানটি জব্দ করে।
এরআগে গত ৮ এপ্রিল সিলেটের দক্ষিণ সুরমা থেকে ভারতীয় স্যার শাড়ি থ্রি-পিস কসমেটিক্স সামগ্রীসহ কোটি টাকার পণ্য জব্দ করে পুলিশ। ওই ঘটনায় মামলা দায়ের করা হয়।
একই দিন (৮ এপ্রিল) ভোররাতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নাসির বিড়িসহ জুয়েল মিয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়। ওই অভিযানে দুটি প্রাইভেট কার থেকে এক লাখ এক হাজার শলাকা ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করা হয়।
এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...