কমিটি বিরোধী বিক্ষোভ :
সিলেটে ছাত্রলীগের কমিটি বিরোধী ক্ষোভের আগুন ঝরলো রাজপথে। বিক্ষুব্ধরা ক্ষোভ নিরসনে সড়কে টায়ার জ্বালিয়ে, ঝাড়ু হাতে নিয়ে বিক্ষোভ করেন। অন্যদিকে কমিটি পক্ষের ছাত্রলীগ নগরে আনন্দ মিছিল বের করতে তৎপর রয়েছে। এ নিয়ে নগরময় টানটান উত্তেজনা বিরাজ করছে।

সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষনার পর পরই পদ প্রত্যাখ্যান করেন কেন্দ্রীয় সদস্য পদ পাওয়া দুই নেতা। ছাত্রলীগ নেতা জাওয়াদ ইবনে জাহিদ খান ও মুহিবুর রহমান মুহিবের পদত্যাগের পর এবার কমিটি বিরোধী বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ছাত্রলীগের একাংশ।
মঙ্গলবার (১২ অক্টোবর) বিকাল ৪টায় নগরের তেলিহাওর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে জড়ো হন নেতাকর্মীরা। এরআগে মিছিলটি জিন্দাবাজার পৌছালে পুলিশী বাধার মুখে পড়ে।
বিক্ষোব্ধ নেতাকর্মী পুলিশী বাধা উপেক্ষা করে চৌহাট্টা পয়েন্ট অতিক্রম করে শহীদ মিনার এসে জড়ো হন। এসময় মিছিল থেকে ঝাড়ু প্রদর্শন ও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়।
মিছিল পরবর্তী বক্তব্যে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার হোসেন সামাদ বলেন, পূণ্যভূমি সিলেটকে কলুষিত করতে জেলা ছাত্রলীগের কমিটিতে দেওয়া হয়েছে। ঘোষিত কমিটির সভাপতি এমসির ছাত্রাবাসে তরুণী ধর্ষণের মূল হোতা। আর সাধারণ সম্পাদক মাত্র ফাইভ পাশ করেছে কিনা? সন্দেহ। সে অসংখ্য চেক ডিজওনার মামলার আসামি। বলতে গেলে চুর বাটপারের মতো ছেলেকে কমিটির সাধারণ সম্পাদক পদে দেওয়া হয়েছে। আমরা এই কমিটি আশা করিনি। এই কমিটি মেনে নেওয়ার প্রশ্নই আসে না।
তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ সব সময় ছাত্রত্ব দেখে ছাত্রলীগের কমিটির দায়িত্ব দেওয়ার। কিন্তু ওদের কোনো ছাত্রত্ব নেই। তাদের দিয়ে কমিটি দেওয়া হয়েছে।
এরআগে মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর ১টার দিকে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য স্বাক্ষরিত পত্রে সিলেট জেলা ছাত্রলীগে সভাপতি পদে নাজমুল ইসলামকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে রাহেল সিরাজকে। এছাড়া মহানগর ছাত্রলীগের সভাপতি পদে কিশওয়ার জাহান সৌরভকে এবং মো. নাঈম আহমদকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটি বিরোধী বিক্ষোভ
সিলেটের রাজপথে ছাত্রলীগের ক্ষোভের আগুন

সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।