অবশেষ আলোর মুখ দেখলো সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ। মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এ কমিটি অনুমোদন দেন।
তবে কমিটি ঘোষণার পরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করেন সদ্য ঘোষিত কমিটির কেন্দ্রীয় সদস্য ও সাবেক সিলেট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান।
মুহিবর রহমানের পর এবার একইভাবে স্ট্যাটাস দিয়ে কেন্দ্রীয় সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মেট্রাপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী জাওয়াদ ইবনে জাহিদ খান।
তিনি তার স্ট্যাটাসে লিখেন, প্রিয় সতীর্থ, সহযোদ্ধা শুভাকাঙ্খী সদ্য ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম আমাকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মনোনীত করা হয়েছে। আমি উক্ত সদস্য পদ প্রত্যাখ্যান করলাম।
রাজনীতি থেকে যখন অপ রাজনীতি শক্তিশালী হয়ে যায় তখন আমার মতো কর্মীর কাছে প্রত্যাখ্যান করার ছাড়া বিকল্প কোন উপায় থাকে না।
প্রিয় সহযোদ্ধারা দেখা হবে রাজপথে…।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



