রাষ্ট্রিয় সফরে রোমানিয়ায় অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন এমপি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিলেটসহ সারা দেশের হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী এক শুভেচ্ছা বার্তায় বলেন, বাঙালি হিন্দু সম্প্রদায়ের এক মহোৎসবের নাম শারদীয় দুর্গোৎসব। সুদীর্ঘকাল ধরে এই ধর্মীয় উৎসবটি সাড়ম্বরে পালিত হয়ে আসছে। এ দেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান সুদৃঢ় সামাজিক বন্ধনে আবদ্ধ। এ দেশের ইতিহাস ও সংস্কৃতি যুগ যুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির স্বাক্ষর বহন করে চলেছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সিলেটের জনগণও ঐতিহ্যগতভাবে সবসময় অসাম্প্রদায়িক চেতনা বজায় রেখে চলেছে।
শুভেচ্ছা বার্তায় পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন- ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিকে অতি অল্পসময়ের মধ্যে যে সংবিধান উপহার দিয়েছিলেন, তাতে সকল নাগরিকের সমমর্যাদা ও অধিকার সুনিশ্চিত করা হয়েছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা বিকাশের মাধ্যমে উদার ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন লালিত স্বপ্ন অসাম্প্রদায়িক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে।’
দুর্গোৎসবে সম্প্রীতি ও সৌহার্দ্যের আহবান জানিয়ে তিনি বলেন- ‘করোনা পরিস্থিতির কারেণে এবার কিছুটা ভিন্ন আঙ্গিকে শারদীয় দুর্গোৎসব দেশে পালিত হচ্ছে। তারপরও বলা আনন্দের আনন্দের ছোঁয়ায় রাঙিয়ে তুলবে সকলের মন, আমাদের মধ্যে আরও সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়বে।’
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



