স্বামীকে জেল থেকে জামিনে বের করতে গিয়ে প্রাণ হারালেন এক স্ত্রী। নিহত নারীর নাম সুমি বেগম (৩৮)। তার স্বামীর নাম শাহানাজ মিয়া (৪২)। তারা স্বামী-স্ত্রীর বাড়ি জগন্নাথপুর উপজেলার লামা লহরী গ্রামে।
শনিবার রাত সাড়ে ১২টায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে রোববার বিকেলে বিশ্বনাথ থানাকে অবহিত করে লাশ দাফনের জন্য বাড়িতে নিয়ে যাওয়া হয়।
নিহতের মেয়ে স্কুল পড়ুয়া মুন্নি আক্তার সাহেনা বলেন, প্রায় দেড় মাস আগে আমার বাবা শাহনাজ মিয়াকে পুলিশ বাড়ি থেকে ধরে নিয়ে জেল হাজতে পাঠায়। একপর্যায়ে আমার বাবাকে জেল থেকে ছাড়াতে আমার মাকে সহযোগীতা করতে এগিয়ে আসেন আমার বাবার বন্ধু আলী আকবর। আলী আকবরের বাড়ি সিলেটের জকিগঞ্জ থানা এলাকায়। তিনি বর্তমানে সিলেটের মোগলা বাজারে ভাড়া বাসায় থাকেন। আলী আকবর শনিবার সন্ধায় মোটরসাইকেল নিয়ে আমাদের বাড়ি এসে আমার মাকে নিয়ে সিলেটের এক আইনজীবীর বাসায় যাওয়ার কথা বলে নিয়ে যান।
সাহেনা বলেন, রাত সাড়ে ৯টায় আমার মোবাইলে ফোন করে আলী আকবর বলেন আমার মা এক্সিডেন্ট করেছেন। তাড়াতাড়ি ওসমানী হাসপাতলে আসতে হবে। তখন আমি আমার খালাত ভাই রেজাউলকে বিষয়টি জানাই। রেজাউল রাত সাড়ে ১০টায় হাসপাতালে গিয়ে আমার মাকে ক্ষত বিক্ষত মুমুর্ষ অবস্থায় দেখতে পান। তখন আলী আকবর রেজাউলকে জানায়, আমার মা এক্সিডেন্ট করেছেন। একথা বলে আলী আবকর হাসপাতাল থেকে ওষুধ আনার কথা বলে কৌশলে পালিয়ে গিয়ে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে দেয়। আমায় মায়ের সাথে থাকা ২৫হাজার টাকা, মোবাইল ও স্বার্ণালংকার পাওয়া যায়নি। আমাদের ধারণা ২৫ হাজার টাকা, স্বার্ণালংকার ও মোবাইল ছিনিয়ে নেয়ার জন্য আলী আকবর আমার মাকে পরিকল্পিতভাবে খুন করে এক্সিডেন্টের নাটক সাজিয়েছে। আমরা এই হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এদিকে নিহত সুমির লাশ নিয়ে মামলা দায়েরের জন্য বিশ্বনাথ থানায় নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালের সুরতহাল রিপোর্টে ঘটনাস্থল রশিদপুরে থাকায় তাদেরকে দক্ষিণ সুরমা থানায় যাওয়ার পরামর্শ দেয়া হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



