সিলেটে করোনাভাইরাসে আবারও মৃত্যুহীন দিন পার করেছে সিলেট। সর্বশেষ চব্বিশ ঘন্টায় এ বিভাগে করোনাক্রান্ত কেউ মারা যাননি। তবে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১২ জন।
এসব তথ্য জানা গেছে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে।
তারা জানায়, রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টার মধ্যে সিলেটে কোনো করোনাক্রান্ত হয়ে কেউ মারা যাননি। মৃতের সংখ্যা ১১৬৯ জনই রয়েছে।
এর মধ্যে ওসমানীতে ১১৮ জনসহ সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৭৬ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭৩ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৮ জন রয়েছেন।
টানা তিনদিন মৃত্যুহীন থাকার পর কাল রোববার সকাল পর্যন্ত একজন মারা গিয়েছিলেন সিলেটে। এখন আবার মৃত্যুহীন দিন শুরু হয়েছে।
এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৯ জন, মৌলভীবাজারে ১ জন ও হবিগঞ্জের ২ জন রয়েছেন। সুনামগঞ্জে কোনো রোগী মেলেনি।
৮০৬ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ১.৪৯।
সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৭১৯ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮৩১ জনসহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৭০৮ জন। সুনামগঞ্জের ৬২৪৩ জন, মৌলভীবাজারের ৮১২৬ জন ও হবিগঞ্জের ৬৬৪২ জন রয়েছেন শনাক্তের তালিকায়।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ১৯ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৮ হাজার ৫১৬ জন।
তিনি আরও জানান, বর্তমানে ৩০ জন করোনা রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



