সিলেট ছাদ থেকে পড়ে আব্দুল আউয়াল (৬২) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (১১ অক্টোবর) সকালে নগরের ৫নং ওয়ার্ডের বড়বাজার এলাকার ৬ নং বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল আউয়াল সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পুলকপুর গ্রামের মৃত মানফার আলীর ছেলে ও নগরের আলহামরা মার্কেটের আলিফ কালেকশন নামের একটি খেলনা দোকানের ব্যবসায়ী। সন্তানদের সঙ্গে তিনি ওই বাসায় বসবাস করতেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে সিলেট সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ বলেন, আব্দুল আউয়ালে একটি এমপিও্ভূক্ত স্কুলে শিক্ষকতা পেশায় ছিলেন দীর্ঘদিন। এরপর মেয়ের বাসায় ছিলেন আড়াই বছর। পরে চলে যান দক্ষিণ আমেরিকার একটি দেশে। সেখান থেকে চলে আসেন দেড় বছর আগে। দেশে ফিরে নগরের আল হামরা মার্কেটে দোকান দেন। তাতে দেনা হয়ে যায় অনেক।
তিনি বলেন, ওই বাসায় তার দুই ছেলের সঙ্গে থাকতেন। গত রাতে তার বড় ছেলে স্ত্রীকে নিয়ে হাসপাতালে ছিলেন। তার একটি সন্তানও হয়েছে। বাসায় ছোট ছেলেসহ ছিলেন আব্দুল আউয়াল। ছোট ছেলের ভাষ্যমতে, রাত ২টা পর্যন্ত জেগে ছিলেন। এরপর সেও ঘুমিয়ে পড়ে। সকালে উঠে বাসার মরদেহ দেখতে পান। তিনি মানসিকভাবে অনেকটা বিকারগ্রস্থ ছিলেন, এমনটি জানায় তার পরিবার।
সিলেট এয়ারপোর্ট থানার আম্বরখানা ফাঁড়ির ইনচার্জ এসআই মফিজ উদ্দিন বলেন, ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



