সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে অ্যাডভোকেট অশোক পুরকায়স্থ সভাপতি ও অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার ভোররাতে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আক্তার উদ্দিন আহমদ।
এর আগে বৃহস্পতিবার সমিতির নির্বাচনে ১ হাজার ৭৩৩ জন ভোটারের মধ্যে ১ হাজার ৪৩৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ২৪টি পদের বিপরীতে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গভীর রাতে ভোট গণনা শেষে শুক্রবার ভোররাতে ফল ঘোষণা করা হয়।
ফল অনুযায়ী, সভাপতি পদে অশোক পুরকায়স্থ ৬২৩ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুল হক ৫৭৫ ভোট পান। সাধারণ সম্পাদক পদে গোলাম ইয়াহ-ইয়া-চৌধুরী সুহেল ৯১৫ ভোট ও তার প্রদিতদ্বন্দ্বী জুবায়ের বখত ২৭৯ ভোট পান। এ ছাড়া বিজয়ীদের মধ্যে সহ সভাপতি-১ পদে কামাল হোসেন ৭১৫ ভোট, সহ সভাপতি-২ পদে আব্দুর রহিম ৬২৯ ভোট, যুগ্ম সম্পাদক-১ পদে সলমান উদ্দিন ৭১৮ ভোট, যুগ্ম সম্পাদক-২ পদে সাইফুর রহমান ৬২৩ ভোট, সমাজ বিষয়ক সম্পাদক পদে মতিউর রহমান ৭৫৪ ভোট, লাইব্রেরি সম্পাদক পদে রঞ্জু দেবনাথ ৮২৮ ভোট, প্রধান নির্বাচন কমিশনার পদে আব্দুর রহমান চৌধুরী ৮৪৭ ভোট, সহ-সম্পাদক ৩টি পদে নাদিম রহমান ৭০৭, তোফায়েল আহমদ ৫৫৮ ও এএইচএম ওয়াসিম ৪৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সমাজ বিষয়ক সম্পাদক পদে তানভির আহমেদ, সহকারী নির্বাচন কমিশনারের ২টি পদে আল আসলাম মুমিন ও সজল চন্দ্র পাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পাশাপাশি ১১টি সদস্য পদে আখতার হোসেন খান ১০২৫ ভোট, রাজ উদ্দিন ১০০৪ ভোট, আব্দুল মান্নান চৌধুরী ৯৬৮ ভোট, আখতার বক্স (জাহাঙ্গীর) ৯৩১ ভোট, আব্দুল মালিক ৯০৯ ভোট, আব্দুল ওদুদ ৮৯৩ ভোট, জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন) ৮৯২ ভোট, নোমান মাহমুদ ৮৬২ ভোট, আশিক উদ্দিন আশুক ৮৩৩ ভোট, এমাদ উদ্দিন ৮১৮ ভোট ও আবু মোহাম্মদ আসাদ ৮০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



