সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ২ নং হলের ২য় ও ৩য় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
দিনভর সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ভোট গণনা শুরু হয়। মধ্য রাত ১২টা পর্যন্ত ৭০০ ভোট গণনায় ফলাফলে সভাপতি পদে এগিয়ে আছেন অশোক পুরকায়স্থ ৩১১ ভোট পেয়েছেন, মো. সামছুল হক পেয়েছেন ২৫৯ ভোট এবং সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল) পেয়েছেন ১২৪ ভোট।
সহ-সভাপতি-১ পদে ওলি উল্লাহ আল-মারুফ ৩২৮ ভোট এবং মো. কামাল হোসেন পেয়েছেন ৩৪০ ভোট। সহ-সভাপতি-২ পদে মো. আব্দুর রহিম ৩০৩ ভোট, মো. আব্দুল হান্নান ৭৬ ভোট ও নূরুল আমিন পেয়েছেন ২৪৪ ভোট।
সাধারণ সম্পাদক পদে গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) ৪১৩ ভোট, মো. জোবায়ের বখত জুবের ১৪৯ ভোট, মোস্তফা দিলওয়ার আল-আজহার ৬৯ ও মহসীন আহমদ চৌধুরী(দুলাল) ৪৯।
যুগ্ম সম্পাদক-১ পদে মো. তাজ রীহান (জামান)৯৮ ভোট, মো. সালেহ আহমদ (হীরা) ২৭৪ ভোট ও মো. সলমান উদ্দিন ৩১০ ভোট।
যুগ্ম সম্পাদক-২ পদে মাসুম আহমদ ১৩৬ ভোট, মোহাম্মদ দেলোয়ার হোসেন ২৭৫ ভোট ও মোহাম্মদ সাইফুর রহমান ২৫৮ ভোট পেয়েছেন। এছাড়া অন্যান্য পদে ভোটের ফলাফল এখনো পাওয়া যায়নি।
এবার নির্বাচনে মোট এক হাজার ৭৩৩ জন আইনজীবী ভোটারের বিপরীতে ২৪টি পদে প্রতিদ্বন্ধিতা করছেন ৪৮ জন প্রার্থী।
নির্বাচন পরিচালনায় রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার আক্তার উদ্দিন আহমদ এবং সহকারি নির্বাচন কমিশনার মোহাম্মদ সেলিম মিয়া ও মোহাম্মদ আব্দুল মুকিত।
কার্যনির্বাহী কমিটির সদস্য পদসহ ২৪টি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আইনজীবীরা হলেন-সভাপতি পদে অশোক পুরকায়স্থ, মো. সামছুল হক ও সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল)। সহ-সভাপতি-১ পদে ওলি উল্লাহ আল-মারুফ ও মো. কামাল হোসেন। সহ-সভাপতি-২ পদে মো. আব্দুর রহিম, মো. আব্দুল হান্নান ও নূরুল আমিন।
সাধারণ সম্পাদক পদে গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল), মো. জোবায়ের বখত জুবের, মোস্তফা দিলওয়ার আল-আজহার ও মহসীন আহমদ চৌধুরী (দুলাল)। যুগ্ম সম্পাদক-১ পদে মো. তাজ রীহান (জামান), মো. সালেহ আহমদ (হীরা) ও মো. সলমান উদ্দিন। যুগ্ম সম্পাদক-২ পদে মাসুম আহমদ, মোহাম্মদ দেলোয়ার হোসেন ও মোহাম্মদ সাইফুর রহমান।
সমাজ বিষয়ক সম্পাদক পদে মুহাম্মদ মাহবুব হুসাইন ও মো. মতিউর রহমান, সহ-সমাজ বিষয়ক সম্পাদক পদে মো. তানভির আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। লাইব্রেরি সম্পাদক পদে রঞ্জু দেবনাথ ও হেনা বেগম।
প্রধান নির্বাচন কমিশনার পদে মো. আব্দুর রহমান চৌধুরী ও শ্যামল সিংহ। সহকারি নির্বাচন কমিশনারের ২টি পদে মো. আল আসলাম মুমিন ও সজল চন্দ্র পাল (বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসকারিভাবে নির্বাচিত)। সহ সম্পাদকের ৩টি পদে এ.এইচ.এম. ওয়াসিম, মো. ওয়াজিহুদ্দিন তারিক, নাদিম রহমান, মো. নজরুল ইসলাম, মো. বদরুল আলম শিপন, মো. মোজাক্কির হোসেন, মোহাম্মদ তোফায়েল আহমদ, রেশমা ইয়াছমিন চৌধুরী ও হানিফ আহমদ।
এছাড়াও সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ১১টি পদে মো. আখতার বক্স (জাহাঙ্গীর), মো. আখতার হোসেন খান, আবু মোহাম্মদ আসাদ, মো. আব্দুল ওদুদ, আব্দুল মান্নান চৌধুরী, মো. আব্দুল মালিক, আশিক উদ্দিন আশুক, মো. ইলিয়াস, ইশতিয়াক আহমদ জায়গীরদার, এমাদ উদ্দিন, জ্যোতির্ময় পুরকায়স্থ(কাঞ্চন), নোমান মাহমুদ, প্রবীর ভট্টাচার্য্য, মো. মুহিবুর রহমান ও রাজ উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রাত দেড়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গণনা চলছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



