স্পোর্টস ডেস্ক :: স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
শুক্রবার (০২ এপ্রিল) পল্টন ময়দান সংলগ্ন ভলিবল স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ ৩৪-২৮ পয়েন্টে হারিয়েছে কেনিয়াকে।
প্রথমার্ধে তেমন সুবিধা করতে পারেনি স্বাগতিকদের। ১৮-১০ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় কেনিয়া। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দ্রুত সমতায় ফেরে তারা। তারপর পয়েন্ট ব্যবধানেও এগিয়ে যায় বাংলাদেশ। নির্ধারিত সময় শেষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জাতীয় খেলা কাবাডিতে শিরোপাও নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের।
এর আগে লিগ পর্বে পোল্যান্ড, কেনিয়া, শ্রীলংকা ও নেপালকে হারিয়ে সরাসরি ফাইনালের টিকেটা কাটে বাংলাদেশ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



