সিলেট টাইলস ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল (৯ জানুয়ারি) সোমবার নগরীর উপশহরস্থ গার্ডেন টাওয়ারে দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাতে প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান উপদেষ্টা আব্দুল আহাদ কামরান, নির্বাচন কমিশনার ও উপদেষ্টা মামুনুর রশিদ চৌধুরী, মকসুদ খান ও আব্দুল মুনিম রুহেল ফলাফল ঘোষণা করেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩য় বারের মতো সভাপতি নির্বাচিত হন প্রিন্স মার্বেল এর প্রোপাইটর তফাজ্জল হোসেন ও ৩য় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন শর্মি মার্বেল এন্ড টাইলস এর প্রোপাইটার রোটারিয়ান অরুপ রায়, ১ম বারের মতো সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন চায়না টাইলস এর প্রোপাইটার আব্দুল মোতালেব। নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সিলেট টাইলস ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন নেতৃবৃন্দ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



