গোলাপগঞ্জে নামাজরত অবস্থায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) গোলাপগঞ্জ বাজার মসজিদে মাগরিবের নামাজরত অবস্থায় ফাতির আলী (৬৫) নামে এই ব্যবসায়ীর মৃত্যু হয়।
গোলাপগঞ্জ বাজার বনিক সমিতির সদস্য আফতাব আলী বিষয়টি নিশ্চিত করেন জানান, ফাতির আলী আর আমি একসাথে মাগরিবের
নামাজে ছিলাম। হঠাৎ সে নামাজরত অবস্থা মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে মুসল্লিদের সহায়তায় ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার মৃত্যুর বিষয় নিশ্চিত করেন।
ব্যবসায়ী ফাতির আলী উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর শুকনা গ্রামে। তিনি গোলাপগঞ্জ বাজারের কাঁচামাল ব্যবসায়ী ছিলেন।
গতকাল রোববার সকাল সাড়ে ১০ টায় নিজ গ্রামের লামাপাড়া জামে মসজিদে তাঁর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফণ সম্পন্ন হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



