শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের সামনে থেকে একটি র্যালি বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়। র্যালী শেষে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক পরিবেশ সম্পাদক মোঃ খলিলুর রহমান, সাবেক উপ-দপ্তর সম্পাদক সজিবুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহ-সভাপতি মামুন শাহ, সাবেক উপ গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক ফারহান রুবেল, সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন মিয়াসহ অন্য নেতাকর্মীরা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



