সুনামগঞ্জের ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে ট্রাকের ধাক্কায় দুমড়ে মুছড়ে গেলো সিএনজি অটোরিকশায়। এসময় অটোরিকশায় থাকা শিশুসহ দুই যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন যাত্রী।
রোববার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ-ছাতক সড়কের ঝাওয়ারখাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
সূত্রে জানায়, ছাতক থেকে গোবিন্দগঞ্জমুখী যাত্রীবাহী সিএনজি অটো রিকশাটি সড়কের ঝাওয়ারখাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছামাত্র বিপরীত থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশাটি উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিক্ষোব্ধ জনতা সড়ক অবরোধ করে রাখেন।ফলে ওই সড়কে প্রায় ঘন্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ ছিল।
সুনামগঞ্জের ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। এ ঘটনার পর বিক্ষোব্ধ সড়ক অবরোধ করে রাখলে তাদের বুঝিয়ে শান্ত করে যান চলাচল স্বাভাবিক করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



