শান্তিগঞ্জ উপজেলার সুরমা যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ডুংরিয়া গ্রামে ২০০ জন হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
৪ জানুয়ারি বুধবার বিকালে ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান এর সভাপতিত্বে ও সুরমা যুব উন্নয়ন সংস্থার সভাপতি মনোয়ার হোসের এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী’র একান্ত রাজনৈতিক সচিব ও শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন।
এছাড়াও বিভিন্ন অংঙ্গ সংঘটনের নেতৃবৃন্দ ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



