৪ জানুয়ারি গৌরব ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ইতিহাস বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগ।
৪ জানুয়ারি বুধবার বিকেলে উপজেলায় ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচী ও পরে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কেক কাটার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
এসময় কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী’র একান্ত রাজনৈতিক সচিব ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন।
উক্ত সময় শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি সদরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাইম আহমেদ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুর রহমান মাজেদ, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি দিলন আহমেদ, সহ সভাপতি নিতাই দাশ, সাংঘটনিক সম্পাদক সালেক আহমেদ, খোকন মিয়া, শিমুলবাক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফকরুল ইসলাম, পূর্ব বীরগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজিব খান, সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ আহমেদ, জয়কলস ইউনিয়ন ছাত্রলীগ নেতা মাসুম আহমেদ, নাসির মিয়া সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



