শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসে আয়োজিত রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত আটটায় বঙ্গবন্ধু হলের টিভি রুমে এ পুরস্কার বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, সুন্দরভাবে প্রতিযোগিতা সম্পন্ন করায় হল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করার ব্যবস্থা করায় তাদের উদ্যোগকে সাধুবাদ জানাই। এসব প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে অন্যরকম একটা অনুভূতি প্রকাশ পায়। এসময় তিনি আগামীতে এ ধরনের প্রতিযোগিতা অব্যাহত রাখার জন্য হল কর্তৃপক্ষকে আহ্বান জানান এবং সকল শিক্ষার্থীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মোহাম্মদ সামিউল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক আমিনা পারভীন, বিভিন্ন হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্ট, প্রক্টর, হলের কর্মকর্তা, কর্মচারী ও হলের শিক্ষার্থীবৃন্দ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



