পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বড় বোন আয়েশা মোজাক্কির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সিলেটের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি ৮ মেয়ে, অনেক নাতি-নাতনি, ৯ ভাইবোন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ আছর মৌলবীবাজারে আগুনশি এলাকার হাজী মোজাফফর দাখিল মাদ্রাসার মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে স্বামী মোহাম্মদ মোজাক্কির সাহেবের কবরের পাশে নিজেদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
সিলেটের স্বনামধন্য পরিবারে, পিতা মরহুম আবু আহমদ আব্দুল হাফিজ এবং মাতা মরহুমা সৈয়দা শাহার বানুর সবচেয়ে বড় সন্তান ছিলেন মরহুমা আয়েশা মোজাক্কির।
মরহুমা আয়েশা মোজাক্কিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় তার পরিবারের পক্ষ হতে সকলের কাছে দোয়া চেয়েছেন তার ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



