নতুন বছরের শুরুতে সারা দেশের ন্যায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় উৎসবমুখর ভাবে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
গতকাল রোববার ( ১ জানুয়ারি) সকাল ৯টা থেকে তাহিরপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই বিতরণ করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুপ্রভাত চাকমা।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান রনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল, সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার, তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদ হাসান, প্রভাষক আশিকুর রহমান, মডেল সরকারী প্রাথমিক বিদ্যায়ের প্রধান শিক্ষক মীরা রানী প্রমুখ সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, কর্মচারী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য-তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, তাহিরপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, তাহিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



