সিলেট জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল সহ বিজয়ী নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছে সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।
শনিবার (১ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানিয়ে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগরের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, জেলার সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগরের সাধারণ সম্পাদক মির্জা মো; সম্রাট হোসেন বলেন, সিলেট জেলা প্রেসক্লাবকে আরো গতিশীল করার লক্ষ্যে নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ অগ্রনী ভূমিকা পালন করবেন। পাশাপাশি সাংবাদিকদের কল্যাণে তাদের পথচলা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



