বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কারাবন্দি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ-সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এর নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত কেন্দ্রীয় যুবদলের সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না সহ যুবদল নেতৃবৃন্দ এবং জাতীয় নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবীতে আগামী ৪ জানুয়ারি বুধবার ও ৫ জানুয়ারি বৃহস্পতিবার ২দিনের বিক্ষোভ মিছিলের কর্মসূচীর ঘোষণা করেছে সিলেট মহানগর যুবদল।
(১ জানুয়ারি) রোববার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে ২৭টি ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দকে ২দিনের বিক্ষোভ মিছিলের কর্মসূচী পালনের আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক ও সাধারণ সম্পাদক মির্জা মো: সম্রাট হোসেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



