সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডে পাটানপাড়া এলাকায় কিশলয় কিন্ডারগার্টেন এর শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।
(১ জানুয়ারি) রবিবার সকাল ১১টায় কিন্ডারগার্টেনের হলরুমে নতুন বই বিতরণের আয়োজ করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও কিশলয় কিন্ডারগার্টেনের সভাপতি মোঃ ছয়েফ খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছেন। বর্তমান সরকার ভিশন ২০৪১ কে সামনে রেখে শিক্ষা ক্ষেত্রে শৃংখলা আনয়নের লক্ষ্যে সুশিক্ষিত ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার জন্য ‘শিক্ষাকে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার’ বিবেচনায় নিয়ে একটি জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। প্রধানমন্ত্রী এর আগে একাধিকবার শিক্ষাকে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার হিসেবে অভিহিত করেছেন। এটি যে দারিদ্র্য মুক্তির কার্যকর অস্ত্র তা প্রমাণ হয়েছে শিক্ষা বিস্তারের সঙ্গে পাল্লা দিয়ে দারিদ্র্য মুক্তির ঘটনায়। বিনামূল্যে পাঠ্যবই বিতরণসহ শিক্ষা খাতে বাজেটের এক উল্লেখযোগ্য বিনিয়োগ যে জাতির জন্য সত্যিকার অর্থেই লাভজনক তা বাস্তবতার নিরিখেই প্রমাণ হয়েছে।
কিশলয় কিন্ডারগার্টেন এর সহকারী প্রধান শিক্ষিকা সালমা বেগম লাকির সভাপতিত্বে বই বিতরণকালে প্রধান বক্তার বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আহমদ শমশের সিরাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য ফখরুল আলম খান, আমীন খান ইবন, মাওলানা আব্দুল কাইয়ুম, সহকারী শিক্ষক প্রিতেশ তালুকদার, তাসলিমা খানম, শান্ত ভট্টাচার্য্য, প্রার্থনা দাস, চম্পা দাস, অনন্যা বেগম ও সুবিনা খানম প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



