নতুন সিলেট প্রতিবেদক:: সিলেটের দক্ষিণ সুরমার জালালপুরে ফুটবল খেলা নিয়ে তিন গ্রামের লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পুলিশসহ তিন পক্ষের অনেকে আহত হয়েছেন।
শুক্রবার (২এপ্রিল) সন্ধ্যা রাতে জালালপুর ইউনিয়নের সবদলপুর, শেখপাড়া ও রায়খেল গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় দুই ঘন্টাব্যাপী চলা সংঘর্ষ থামাতে পুলিশ শর্টগানের গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয় পক্ষের অনেকে আহত হন। সংঘর্ষ থামাতে গিয়ে ইটের আঘাতে কয়েক পুলিশ সদস্যও আহত হয়েছেন।
রাত ৯টার দিকে পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও রাত ১০টার দিকে আবারো উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধিরাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, দুই ঘন্টাব্যাপী চলে আসা সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে ১০ রাউন্ড শর্টগানের গুলি নিক্ষেপ করা হয়। সংঘর্ষ থামাতে গিয়ে কয়েকজন পুলিশ আহত হয়েছেন।
তিনি বলেন, রাত ১০টার দিকে আবারো দুই পক্ষ সংঘাতে জড়াতে মুখোমুখি অবস্থানে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধিরাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখনো উভয় পক্ষে চরম উত্তেজনা বিরাজ করছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



