রাজধানী ঢাকার তেজগাঁও সাউদান পেট্রলপাম্পের বিপরীতে সড়কে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ভেতর এক ব্যক্তির মরদেহ দেখে গাড়িটি ঘিরে রেখেছে পুলিশ।
শনিবার (৯ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ খবর পেয়ে পেয়ে ঘটনাস্থল পৌছে গাড়িটি ঘিরে রেখেছে। ওই এলাকাটি ক্রাইমসিনের ফিতা টেনে দিয়েছে পুলিশ।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার মোঃ জামশেদ আলী এ তথ্য সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা রয়েছেন। তবে একটি গাড়ির ভিতরে একজনের মরদেহ দেখা গেছে। মরদেহ উদ্ধারে কাজ করছে পুলিশ।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা ইন্সপেক্টর অপারেশন শরিফুল ইসলাম জানান, ধানমন্ডি থেকে একজন গাড়িচালক নিখোঁজ হয়। পরে চালকের মালিক ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। আজকে গাড়ির ভিতরে যে মরদেহ উদ্ধার করা হয়েছে তার নাম সজল কুমার ঘোষ। সে ওই নিখোঁজ চালক বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। সিআইডি ক্রাইম সিন ঘটনাস্থলে কাজ করছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শের আলম জানান, ওই পাজেরো জিপের পিছনে সিটে মরদেহ শোয়া অবস্থায় আছে। এখন সুরতাল করা হয়নি সুরতাল করলে দেখা যাবে শরীরে কোন আঘাত আছে কিনা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



