সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব)- এর উদ্যোগে ৫ম বারের মতো আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পুসাব বৃত্তি পরীক্ষা- ২০২২’।
আজ ৩১ ডিসেম্বর শনিবার এ আয়োজন উপজেলা পরিষদে অনুষ্ঠিত হবে। কোভিড-১৯ মহামারির কারণে গত ২ বছর বিরতির পর শিক্ষা উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে তা অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্কুল ও মাদরাসার অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিবে।
এমসিকিউ পদ্ধতিতে মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সকাল ১০ টা থেকে শুরু হবে পরীক্ষা। উপজেলার বিশ্বম্ভরপুর বালিকা উচ্চবিদ্যালয় এবং নওয়াপাড়া ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পুসাবের সভাপতি তানজিলা জামান রেমি বলেন, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের সেতুবন্ধ হিসেবে আমাদের এ উদ্যোগ।
সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জানান, ইতিমধ্যে ১৯০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন।
উল্লেখ্য, বিশ্বম্ভরপুর উপজেলা হতে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজসমূহে অধ্যয়নরত শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের ভিত্তিতে শিক্ষার্থীদের সার্বিক সাফল্যে সহায়তা প্রদান, অত্র এলাকার সর্বাঙ্গীণ উন্নয়নে তরুণদের অংশগ্রহণ নিশ্চিতকরন এবং শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্য দেশবাসীর কাছে তুলে ধরার প্রয়াস নিয়ে ৩০ শে জুলাই ২০১৪ খ্রিষ্টাব্দে আত্মপ্রকাশ করে ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব)’। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



