সুনামগঞ্জের ধর্মপাশায় ২২ বোতল ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার কংশ সেতুর উত্তরপাশ থেকে তাদের আটক করা হয়। এ সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটকরা হলেন- উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের জাড়ারকোনা গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মো. আলী (৪২) ও মৃত আম্বর আলীর ছেলে মো. ঝিলিক মিয়া (৩২)।
পুলিশ জানায়, ওই দুই মাদক ব্যবসায়ী ধর্মপাশা উপজেলা থেকে মোটরসাইকেলে ২২ বোতল ভারতীয় মদ নিয়ে নেত্রকোনার মোহনগঞ্জে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ তাদের আটক করে।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আটকদের বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



