আসন্ন ইউনিয়র পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর সিলেট আওয়ামী লীগ। যাঁরা নৌকা প্রতীকের বিদ্রোহি প্রার্থী হবেন এবং দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করবেন, তাঁদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৯ অক্টোবর) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সিলেট জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া দলীয় চেয়ারম্যান প্রার্থীদের জয়ী করতে সংগঠনের সব স্তরের নেতা–কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়টি জেলার মাধ্যমে পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ প্রসঙ্গে কার্যকরী সভা পরবর্তীতে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব অঙ্গ ও সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ জেলা কমিটি বিদ্যমান, সেসব অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা কমিটির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে মেয়াদোত্তীর্ণ উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি পুনর্গঠন করা এবং যেসব উপজেলায় কমিটি নেই, সেসব উপজেলায় কমিটি গঠনের উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়।
ইউপি নির্বাচন সামনে রেখে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে সিলেট জেলার ১৩টি উপজেলায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা করার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত অনুযায়ী ১৩টি উপজেলার দিনক্ষণ ঘোষণা করা হয়। আগামি ২২ অক্টোবর সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বর্ধিত সভা হবে। এরপর ২৩ অক্টোবর বিয়ানীবাজারে, ২৪ অক্টোবর ফেঞ্চুগঞ্জ, ২৫ অক্টোবর ওসমানীনগর, ৩০ অক্টোবর কানাইঘাট, আগামী ৬ নভেম্বর জৈন্তাপুর, ৭ নভেম্বর গোয়াইনঘাট, ১৩ নভেম্বর জকিগঞ্জ, ১৪ নভেম্বর কোম্পানীগঞ্জ, ১৫ নভেম্বর বিশ্বনাথ, ২০ নভেম্বর সুরমা, ২১ নভেম্বর বালাগঞ্জ ও ২৭ নভেম্বর সিলেট সদর উপজেলায় বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।
এদিন সভায় অংশ নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান। বক্তব্যে তিনি বলেন, আগামীতে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত করতে হলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীদের জয় নিশ্চিত করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সভা সঞ্চালনা করেন জেলার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান।
সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, ড. আহমদ আল কবির, মুক্তিযোদ্ধা সা’দ উদ্দিন আহমদ, অ্যাডভোকেট শাহ মো. মোসাহিদ আলী, নাজনীন হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব এমপি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, অ্যাডভোকেট রনজিত সরকার, আইন সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামাল, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, দফতর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রইছ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ পলাশ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ছালেহ আহমদ হীরা, মহিলা বিষয়ক সম্পাদক বেগম সামসুন্নাহার মিনু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা কবির উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, শ্রম সম্পাদক সাইফুর রহমান খোকন, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ সাকির আহমদ (শাহীন)।
আরও উপস্থিত ছিলেন- উপ-দফতর সম্পাদক মো. মজির উদ্দিন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, লোকমান উদ্দিন চৌধুরী, মো. ইব্রাহীম, হাজী আব্দুল হাসিব মনিয়া, লুৎফর রহমান, আবু জাহেদ, আখলাকুর রহমান চৌধুরী সেলিম, আবদাল মিয়া, অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সাইফুল আলম, শাহিদুর রহমান শাহিন, আব্দুল বাছিত টুটুল, অ্যাডভোকেট নুরে আলম সিরাজী, কামাল আহমদ, আব্দুল বারী, আবু হেনা মো. ফিরোজ আলী, আমাতোজ জোহরা রওশন জেবিন, মো. জাকির হোসেন, অ্যাডভোকেট আফসর আহমদ, অ্যাডভোকেট ফখরুল ইসলাম, অ্যাডভোকেট মনসুর রশীদ, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লেবু জাহাঙ্গীর আলম, হাজী আবুল লেইছ চৌধুরী, গোলাপ মিয়া, ডা. নাজরা আহমদ চৌধুরী প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



