ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে বড়দিন বা ক্রিসমাস ডে উদযাপন করেছেন কুয়েতে অবস্থানরত খ্রিষ্টান ধর্মাবলম্বী প্রবাসী বাংলাদেশিরা।
স্থানীয় সময় রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে পর থেকে কুয়েত সিটির মালিয়া ও সালমিয়া খ্রিষ্টানদের চার্চে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা জড়ো হতে থাকেন। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় মূল আলোচনা শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় শেষ হয়।
গতবছর করোনার বিধিনিষেধ থাকায় বেশি লোকসমাগম হয়নি। তবে এ বছর বাংলাদেশ, ভারত, ফিলিপাইনসহ অন্যান্য দেশের খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ব্যাপক জন সমাগম দেখা যায়।
উৎসব ঘিরে আশপাশের শপিং মল, রেস্তোরাঁ, কসমেটিক্স এবং জুয়েলারি শপগুলোতে ছিল প্রচুর লোক সমাগম ও বেচাকনা ছিল জমজমাট। এছাড়া উৎসব কেন্দ্র করে বিভিন্ন শপিং মল, অফিস,ও বাসাবাড়িতে আলোক সজ্জায় সজ্জিত করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



