প্রবাসী দেশের উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখছেন। মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অবকাটামো উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছে। এতো এতো অবদানের পরও স্বাধীনতার পর থেকে কোন সরকার এদেশের প্রবাসীদের তেমন ভাবে মুল্যায়ন করেনি।
বিষয়টি গভীর ভাবে উপলব্দি করে সিলেটের কৃতিসন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন প্রবাসীদের মুল্যায়নের জন্য একটি বিশেষ দিবস উদযাপনের পরিকল্পনা করেন। দিবসটির তাৎপর্য তুলে ধরে দিবস ঘোষণার নির্দেশনা দিতে একাধিকবার মন্ত্রিপরিষদে প্রস্তাব দেন। দেন অফিসিয়াল চিঠি।
অবশেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেনের প্রচেষ্টার ফলস্বরূপ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দিয়েছে। প্রতি বছর ৩০ ডিসেম্বর ‘জাতীয় প্রবাসী দিবস’ উদযাপনের প্রস্তাব অনুমোদন হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটির তাৎপর্য উপলব্দি করে মন্ত্রিপরিষদের সভায় এ প্রস্তাবের অনুমোদন দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।
তিনি বলেন, প্রতি বছর ৩০ ডিসেম্বর ‘জাতীয় প্রবাসী দিবস (National Expatriates’ Day)’ ঘোষণা এবং দিবসটি উদযাপনের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এ বিষয়ক পরিপত্রের ‘খ’ ক্রমিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এ দিবসে প্রবাসীদের জন্য আমরা কী কী কার্যক্রম গ্রহণ করছি, সেই বিষয়গুলো প্রচার-প্রচারণা হবে। আমরা ইতোমধ্যে ২১টি অনলাইন সেবা চিহ্নিত করেছি। এই ২১টি সেবা প্রবাসীরা দূতাবাস বা মিশন থেকে নিতে পারবে। সেইসাথে এজেন্ট ব্যাংকিংয়ের সুবিধাটা যদি থাকে। বিভিন্ন দেশের শ্রমিক হাবগুলোতে ডিজিটাল সার্ভিস করবো, সেখানে এজেন্ট ব্যাংকিংয়ের সুবিধা থাকবে। যে ২১টি অনলাইন সেবা রয়েছে, সেগুলো কিভাবে দেয়া যায়, সেই লক্ষ্য নিয়ে কাজ করব। কিছু নির্দেশনাও এসেছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



