শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেনের কর্মজীবন শেষে অবসর গ্রহণে বিদায়ী সংবর্ধনার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মচারীদের সংগঠন ‘শাবি কর্মচারী ইউনিয়ন’।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় সংগঠনটির সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমজান আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।
এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনটির নেতৃবৃন্দ ও অন্য সদসরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



