সিলেটের চা বাগানের শ্রমিকদের মাঝে দ্বিতীয় ধাপের শীতবস্ত্র বিতরণ সম্পন্ন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নোত্থান’।
শুক্রবার বিকেলে কুলাউড়ার হিংগাজিয়া চা বাগানে দ্বিতীয় ধাপের শীতবস্ত্র বিতরণ সম্পন্ন করেছে স্বপ্নোত্থান। এ ধাপে প্রায় ৪৫০ জন মানুষের মাঝে শীতবস্ত্র ও ৫০ টি পরিবারকে কম্বল বিতরণ করা হয়।
হিংগাজিয়া চা বাগানের সহকারী ব্যাবস্থাপক শাহরিয়ার পারভেজ বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধির এই বাজারে চা শ্রমিকরা খুবই মানবেতর জীবনযাপন করে। শীতের সময় শীতবস্ত্রের অভাবে তাদের দূর্ভোগের সীমা থাকে না। ‘স্বপ্নোত্থান’ এর শীতবস্ত্র ও কম্বল পেয়ে তারা খুবই আনন্দিত। এবার অন্তত ঠান্ডায় তাদের আর কষ্ট করতে হবে না।’
স্বপ্নোত্থানের সাধারণ সম্পাদক মাইবম দর্পণ সিংহ বলেন, ‘আমরা সবসময় চাই সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে। চা বাগান অঞ্চলে তুলনামূলক শীতের প্রকোপ একটু বেশি থাকে৷ তাই প্রতিবছর আমরা বিভিন্ন চা বাগানের শ্রমিকদের শীত নিবারণের চেষ্টা করি। এবছর ইতিমধ্যে ৩ টি চা বাগানের শ্রমিকদের মাঝে শীতবস্ত্র ও নতুন কম্বল বিতরণ করেছি। আগামীতেও আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর মৌলভীবাজারের কুলাউড়ার গাজীপুর ও মেহেদীবাগ চা বাগানে প্রথম ধাপে প্রায় ৮০০ জন মানুষের মাঝে শীতবস্ত্র ও ১০০ টি পরিবারকে নতুন কম্বল প্রদান করে স্বপ্নোত্থান।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



