সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় শীতার্তদের মধ্যে পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি এর কম্বল বিতরণ করা হয়।
(২২ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় প্রথম সেশনে পাথারিয়া ইউনিয়নে পরিকল্পনা মন্ত্রী’র পক্ষে কম্বল বিতরণ করেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পরিকল্পনা মন্ত্রী’র একান্ত রাজনৈতিক সচিব মোঃ হাসনাত হোসেন।
এসময় পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম শহীদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আব্দুল কাইয়ুম, উপজেলা কৃষক লীগের আহবায়ক ফয়জুর রহমান, পাথারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলী নেওয়াজ, সাধারণ সম্পাদক নুর আলম সহ বিভিন্ন অংগ সংঘটনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য প্রথম সেশনে পাথারিয়া ইউনিয়নে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয় পরবর্তীতে শান্তিগঞ্জ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে হতদরিদ্র শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অব্যাহত থাকবে ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



