হবিগঞ্জের মাধবপুরে বাদশা কোম্পানির (পাওনিয়ার ডেনিম) নির্মাণ কাজের স্টিলের কাজ করার সময় উপড় থেকে পড়ে গিয়ে সোহেল মিয়া (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত সোহেল মিয়া নেত্রকোনা জেলার বড়ধলা উপজেলার বিষমপুর গ্রামের আব্দুস সামাদ এর ছেলে। শনিবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বাদশা কোম্পানিতে স্টিলের কাজ করার সময় এ ঘটনা ঘটে।
নিহত নির্মাণশ্রমিকের ভাই খাইরুল মিয়া জানান, স্টিলের কাজ করার সময় আনুমানিক ৪০ ফুট উপর থেকে হঠাৎ অসাবধানতায় পরে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাতে তার মাথায় ও কানে রক্তপাত শুরু হয়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অদিতি রায় তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, মাথায় আঘাত পেয়ে অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



