সিলেট নগরীর নয়াসড়ক পয়েন্টে নিত্যপ্রয়োজনীয় পণ্যের (মুদি) দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানটি বন্ধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
এ ব্যাপারে প্রতিষ্ঠানের মালিক মিজানুর রহমান নিজু জানান, তিনি এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে ছিলেন এবং দোকানে কর্মচারীরাও বিয়েতে অংশ নেয়। খাওয়া-দাওয়া শেষ করে কর্মচারীদের দোকানে পাঠিয়ে দেন। কর্মচারীরা ফোন করে জানান- বন্ধ দোকানের ভিতরে আগুন লেগেছে।

১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
সিলেট ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



