নগরবাসীর প্রাথমিক সেবা নিশ্চিতকরণে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বিভিন্ন ওয়ার্ডে নয়টি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু হচ্ছে আজ।
ইউনিসেফের সহযোগিতায় সিসিকের নিজস্ব ব্যবস্থাপনায় এসব প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিচালিত আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর)।
গতকাল সোমবার (১৯ ডিসেম্বর) সিলেট সিটি করপোরেশন গণসংযোগ দফতর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, সিসিকের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পীরমহল্লা, ১০ নম্বর ওয়ার্ডের ঘাসিটুলায় মদিনা হাউজিং, ১৯ নম্বর ওয়ার্ডের দপ্তরিপাড়া ও ২৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খোজারখলায় মঙ্গলবার প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু হবে।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী মঙ্গলবার বেলা ১১টায় সিসিকের ১৯ নম্বর ওয়ার্ডের দপ্তরিপাড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধন করবেন। একই দিনে অপর তিনটি স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম চালু করা হবে। এরপর নগরে আরও পাঁচটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করা হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



