শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শীতকালীন ছুটি উপলক্ষে মঙ্গলবার (২০ ডিসেম্বর) থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। ১৪ দিনব্যাপী এই ছুটি চলবে ২ জানুয়ারি পর্যন্ত । তবে ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে।
সোমবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ- রেজিস্ট্রার মো. ইউনুস আলী জানান, ২০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। ৩ জানুয়ারি থেকে পুনরায় ক্লাস-পরীক্ষা শুরু হবে। ছুটিতে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো ২৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। ১ জানুয়ারি থেকে যথারীতি দাপ্তরিক কার্যক্রম চলবে।
এদিকে শাবিপ্রবি’র প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান খান জানান, শীতকালীন ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



