প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও সিলেট ৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ তিন দিনের সরকারি সফরে সিলেট এসে পৌঁছেছেন। তিনি শনিবার (৯অক্টোবর) সকাল ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট এসে পৌঁছান। এ সময় মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।
এসময় জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদিন, কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ সেলিম, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, ইমরান আহমদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এনামূল হক সরদার, গোয়াইনঘাট কলেজের অধ্যক্ষ ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালা, এডভোকেট জামাল উদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমেদ, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের কর্মকর্তা হেলাল উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বজরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
মন্ত্রী বেলা ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় অংশ নিবেন, বেলা ৪টা কোম্পানীগঞ্জ উপজেলার উদ্দেশ্য যাত্রা করবেন। মন্ত্রী সফর সঙ্গী হিসেবে সাথে রয়েছেন এপিএস রাশেদুজ্জামান, ব্যাক্তিগত কর্মকর্তা সাইফুল ইসলাম।
সফরকালে মন্ত্রী তাঁর নির্বাচনী এলাকায় বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহন করবেন বলে জানা গেছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



