পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন।মন্ত্রণালয়ের দায়িত্বে থাকায় রাজপথে খুব একটা সময় দিতে পারেন না তিনি।বিভিন্ন সময় দেশে ও দেশের বাইরে ছুটে চলতে হয় মন্ত্রণালয়ের কাজে।তবে সময় পেলেই হাতে হাত রেখে মুখে স্লোগান নিয়ে রাজপথে নেমে যান।তার বেশিরভাগ হয় সিলেটের রাজপথে। প্রায় সময় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলগুলোর সভা-মিছিলে দেখা মিলে ড.এ কে আব্দুল মোমেনের।তেমনি রোববার সিলেটের রাজপথে দেখা গেলো পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে।
সিলেট মহানগর আওয়ামী লীগের মহান বিজয়ের মাসের কর্মসূচির অংশ হিসেবে দুপুরে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রোববার (১৮ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে মহানগর আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা বের হয়। বন্দরবাজার ও জিন্দাবাজার হয়ে শোভাযাত্রাটি চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রার প্রথম সারির ঠিক সামনে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। তাঁর সঙ্গে ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন।
শোভাযাত্রায় মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। তারা সরকার ও আওয়ামী লীগের পক্ষে নানা স্লোগান দেন। এ ছাড়া বিএনপি ও জামায়াতের ‘নৈরাজ্যের’ বিরুদ্ধেও স্লোগান দেন তারা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



