টিভি রিয়্যালিটি শো ‘গানের রাজা’র চ্যাম্পিয়ন হয়েছিলেন ফাইরুজ লাবিবা। এই প্রতিযোগিতার অন্যতম বিচারক ছিলেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। এরপর ইমরান ও লাবিবার প্রকাশিত দ্বৈত গান ‘কেন এত চাই তোকে’ ভালো শ্রোতাপ্রিয়তা পায়। তারই ধারাবাহিকতায় এবার নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তারা। সম্প্রতি ইমরানের সুর ও সংগীতে এ গানটিতে কণ্ঠ দেন লাবিবা। ইমরান বলেন, সুন্দর একটি গান হয়েছে। আশা করছি আমাদের এবারের গানও শ্রোতারা পছন্দ করবেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



