সিলেট মহানগর জাতীয় পার্টির সভাপতি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম এ সালেহ চৌধুরী বলেছেন, লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত সোনার বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে আরোহন করছে। যা সম্ভব হয়েছে একটি স্থিতিশীল সরকারের কল্যাণে। এই উন্নয়নের পেছনে মরহুম প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদের অবদান অনস্বীকার্য। আজ তারই উত্তরসূরী হিসেবে কাজ করছেন পল্লী জননী বিদিশা এরশাদ।
সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
১৬ ডিসেম্বর শুক্রবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট কবির আহমদের পরিচালনায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব মেজর অবঃ সিকদার আনিসুর রহমান।
উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি জামাল মিয়া, মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুস সোবহান চৌধুরী, সিলেট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আজাদুর রহমান, সিলেট জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি লিয়াকত আলী খান, সহ সভাপতি কবির আহমদ, মহানগর সহসভাপতি ডা আক্তার হোসেন, জাতীয় ছাত্র সমাজের সিলেট মহানগরীর সভাপতি মোজাম্মেল হোসেন বাদশা, জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি বিশনু রবি দাস প্রমুখ।
উল্লেখ্য এর আগে সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



