শহিদ বুদ্ধিজীবী দিবসে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা
স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেছেন, ১৪ ডিসেম্বর বাঙালির জাতীয় জীবনে শোকের দিন। যেদিন বাঙালি তাঁর সূর্যসন্তানদের হারিয়েছিল। পাক-বাহিনী পরাজয় নিশ্চিত জেনে এদেশকে পঙ্গু করে যাওয়ার উদ্দেশ্যে তাঁদের হত্যা করে। কিন্তু তারা জানতো না রক্তের দ্বারা যে মাটি সিক্ত হয়, সেখানে চিরদিনই মহিরুহ জন্ম নেয়। তিনি আরো বলেন, “নতুন প্রজন্মের উচিত দেশ ও জাতির জন্যে তাঁদের ত্যাগ তিথিক্ষার কথা জানা, তাঁদের স্বপ্ন ও আদর্শকে ধারণ করে সোনার বাংলাদেশ গড়ে তোলা।”
বুধবার (১৪ ডিসেম্বর) স্কলার্সহোম মেজরটিলা কলেজে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। দুপুর ১২টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
বাংলা বিভাগের প্রধান, প্রভাষক আব্দুল্লাহ আল মামুনের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন কলেজ ইনচার্জ প্রভাষক রাজন সরকার।
বুদ্ধিজীবী দিবসের শহিদদের নিয়ে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলা বিভাগের প্রভাষক শাহাবুদ্দিন আহমেদ ও জীববিজ্ঞান বিভাগের প্রধান প্রভাষক নিজাম উদ্দিন আহমেদ। পরিশেষে আহ্বায়ক সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



