দক্ষিণ সুরমা থানা পুলিশ ছিনতাইয়ের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে চাকুসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পথচারীদের ভয়ভীতি প্রদর্শন ও জোরপূর্বক তাদের সাথে থাকা মোবাইল, টাকা, স্বর্ণালংকার সহ মূল্যবান মালামাল ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন-মোস্তাকিন মিয়া (৪৮), জসিম উদ্দিন (৩০) ও নজরুল ইসলাম (৩২)।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদার জানিয়েছেন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



